সোমবার, সেপ্টেম্বর ১৪

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলায় সরকারি খাদ্য গুদামে বোরো মৌসুমের ধান সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুর সাত্তার।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ডিমলা, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাসহ এনসিপি, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, কৃষক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

বক্তারা আরও বলেন, “কৃষক বাঁচলে বাঁচবে দেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সরকার কৃষকের উৎপাদিত ধান সরাসরি সংগ্রহের উদ্যোগ নিয়েছে, যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং কৃষক ন্যায্য দাম পান।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কৃষকরাও অংশ নেন এবং ধান সংগ্রহ কার্যক্রমকে স্বাগত জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version