সোমবার, সেপ্টেম্বর ১৪

জামালপুর প্রতিনিধি: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল। জামালপুরের জেলা প্রশাসক মো. ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো ভূমি সেবার ডিজিটাল সিস্টেমগুলোর মধ্যে সমন্বয় সাধন করা, যার মাধ্যমে দেশের নাগরিকদের জন্য সবচেয়ে সহজ ও দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করা সম্ভব হবে। ভূমি কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ভূমি ব্যবস্থাপনা আরও সহজতর করতে হবে। ভোগান্তিহীন ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে ভূমি সেবা দিয়ে আগামীর সমৃদ্ধ নতুন বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন- জোনাল সেটেলমেন্ট অফিসার মো. তোফাজ্জল হোসেন, সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুমী আক্তার, নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) রোজদীদ আহমেদ, জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম।

সেমিনারে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা পুরোপুরি কার্যকর হলে ভূমি সংক্রান্ত মামলা-মোকদ্দমা ও দালালের দৌরাত্ম্য অনেকাংশে কমে আসবে এবং সাধারণ মানুষ ঘরে বসেই কাঙ্ক্ষিত সেবা পাবেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version