গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিকাশ ব্যবসায়ী আনিছুর রহমান প্রধানের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসি। এসময় তারা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার নাকাইহাটে এই কর্মসূচি করে তারা।বিক্ষোভ শেষে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট সড়ক অবরোধ করে রাখে তারা।

এসময় সড়কের ওপর টায়ার চালিয়ে তারা বিক্ষোভ করে। প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। এসময় সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। পরে জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে সড়ক অবরোধ তুলে নেয়। কর্মসূচিতে নাকাইহাট এলাকায় স্থানীয় ব্যবসায়ী, নিহতের স্বজনসহ প্রায় দুই শতাধিক বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভ শেষে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে বক্তাব্য দেন নিহত আনিছুর রহমানের স্ত্রী জিন্নাত আরা,বড় ভাই শাহ আলম,আইনজীবী মেহেদী হাসান স্বপন, চাচা মাফুজার মণ্ডল,স্থানীয় ব্যবসায়ী সুমন মন্ডল, সিরাজ প্রমুখ। নিহত আনিছুর রহমানের স্ত্রী জিন্নাত আরা অভিযোগ করে বলেন- “মামলার হওয়ার প্রায় পাঁচদিন অতিবাহিত হয়েছে।

মামলার আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আসামিরা সক্রিয়। কিন্তু প্রশাসন আসামিদের গ্রেপ্তার করছে না”। বক্তারা বলেন, আনিছুর হত্যাকাণ্ডে এলাকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গ: গত ১২ মে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারপিটের ঘটনায় আনিসুর রহমান মন্ডল (৪০) আহত হন। পরের দিন ভোরে ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত আনিসুর উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামের নুরুল হক মন্ডলের ছেলে। স্থানীয় নাকাইহাট বিকাশ ব্যবসায়ী ছিলেন।

এঘটনায় গত ১৪ মে নিহতের বড় ভাই শাহ আলম বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪১ জনের নাম উল্লেখ ও ১০/ ১২ জনকে আসামি করা হয়। মামলার পর এ পর্যন্ত পুলিশ কোন আসামিকে গ্রেপ্তার করতে পারে নেই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version