তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামধন্য শিক্ষক মুর্শেদ আহমদ মুন্না। তাঁর এ অর্জনে শিক্ষাঙ্গনে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান এবং শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

তাঁর কর্মদক্ষতা, শিক্ষার মানোন্নয়নের অবদান এবং সৃজনশীল কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা অর্জন করেছেন। মুর্শেদ আহমদ মুন্নার এ সাফল্যে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version