তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ বিষয়ক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা ১৮ই মে সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, মৌলভীবাজারের উপ-পরিচালক (উপসচিব) রুবেল মাহমুদ। সভায় জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমের সার্বিক অগ্রগতি, মামলা নিষ্পত্তির হার, জনসচেতনতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় গ্রাম আদালত ব্যবস্থাকে তৃণমূল পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম হিসেবে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান। সভায় জেলার বিভিন্ন ইউনিয়নের হিসাব সহকারী ও প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। উল্লেখ্য,সভাটি জেলা প্রশাসন, মৌলভীবাজারের আয়োজনে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়” প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version