নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলার মদন থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোছা. শিমা আক্তার (৩১) নামে এক নারী মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদককারবারি মোছা. শিমা আক্তার (৩১) নেত্রকোনা জেলা বাসিন্দা।

রবিবার (১৭ মে) দুপুরে র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালকের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, বাংলাদেশকে মাদকমুক্ত করার অঙ্গীকার বাস্তবায়নে র‍্যাব-১৪, ময়মনসিংহ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সদর কোম্পানি, র‍্যাব-১৪, ময়মনসিংহের আভিযানিক একটি দল নেত্রকোনা জেলার মদন থানাধীন বালালী বাজারস্থ শ্রীধরপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই নারী মাদককারবারিকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়রত অবস্থায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করা হলে হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার দেওয়া তথ্য ও দেখানো মতে একটি কার্টুনের ভেতরে বিশেষভাবে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত শিমা আক্তার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নেত্রকোনাসহ বিভিন্ন এলাকায় তা বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত মাদককারবারির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে নেত্রকোনা জেলার মদন থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিস্তার রোধে র‍্যাব-১৪, ময়মনসিংহের এ ধরণের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version