স্টাফ রিপোর্টার :

বাংলাদেশ স্কাউটস এর সুনামগঞ্জ জেলা পর্যায়ের কলেজ- মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষকদের আর্থিক ব্যবস্হাপনা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ১৬ মে (শনিবার) সুনামগঞ্জ জেল রোডস্থ জেলা স্কাউটস ভবন সম্মেলন কক্ষে সকাল ১১টায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আয়শা আক্তার। এ সময় তিনি বলেন স্কাউটস একটি সু-শৃঙ্খল সংগঠন। এজন্য সংগঠনের শিক্ষক, সংগঠক সকলকে শৃঙ্খলা নিয়মানুবর্তিতা মেনে চলতে হবে।

তিনি আরো বলেন -মনে রাখবেন সংগঠনের মূল হচ্ছে আর্থিক ব্যবস্হাপনা। স্কাউটস সংগঠনকে সঠিকভাবে পরিচালিত করতে হলে সময়মতো সংগঠনের প্রতিষ্ঠান ও সদস্যদের কাছ থেকে চাঁদা আদায় করতে হবে। সংগঠনকে সমৃদ্ব করতে অর্থনৈতিক সচ্ছতা খুবই জরুরি। বর্তমান সরকারও স্কাউটস আন্দোলনের প্রতি জোর দিয়েছে।

এ সময় অন্যাদের মাঝে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটস এর উপপরিচালক (হিসাব) এস এম জাহিরুল আলম, বাংলাদেশ স্কাউটস এর সহকারী পরিচালক (হিসাব) মো: ফিরোজ আহমেদ, স্কাউটস সুনামগঞ্জ জেলা শাখার সম্পাদক শেখ নজরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শাখার কমিশনার কানন বন্ধু রায়, সদর উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন প্রমুখ। উল্লেখ্য, প্রশিক্ষণে উপজেলা থেকে আসা ৪০ জন কমিশনার, সম্পাদক ও কোষাধ্যক্ষ অংশ গ্রহণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version