গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা সদর উপজেলায় ইয়াবাসহ আবারও আটক হয়েছেন কুখ্যাত মাদক ব্যবসায়ী মনির। জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৯২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। জানাযায়, এর আগেও তাকে মাদকসহ আটক হওয়ার অপরাধে পুলিশ থেকে চাকরীচুত্ত করা হয়। তার বিরুদ্ধে ৭ টিরও বেশি মাদকের মামলা রয়েছে বলে জানায় ডিবি পুলিশ।

সেই বরখাস্তকৃত এএসআই মনির আবারো ডিবি পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়। গত ১৫ মে শুক্রবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ,মনিরুজ্জামান মনির পলাশ (৪৭) সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ ফলিয়া গ্রামের ২ নং ওয়ার্ডের মৃত্যু শমসের আলী ছেলে বলে । অপর এক সহযোগী স্বাধীন মিয়া (৩২) তিনি ফুলছড়ি উপজেলার ধনারপাড়া গ্রামের বজলুর রহমানের ছেলে বলে জানা যায় বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওসি মো: আব্দুল মোত্তালিব সরকার।

উল্লেখ্য এর আগে ২০২৫ সালের ৫ জুন পুলিশের বরখাস্তকৃত এএস আই মনিরুজ্জামান মনির পলাশ ১ হাজার ৮ পিচ ইয়াবা,একটি প্রাইভেটকার ও নগদ ৬৩ হাজার টাকাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধার হাতে গ্রেফতার হয়েছিলো। জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয়রা বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা জরুরি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান চলমান থাকবে এবং জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version