মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ও দপ্তিয়র ইউনিয়নের একাধিক স্পষ্টে ইউএনও এবং এসিল্যান্ড একযোগে বালুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। ৬ই মে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরিপাড়া গ্রামের মো. আকবর হোসেনের ছেলে মো. সজীব খান কে সড়ক পরিবহণ সংরক্ষণ আইন, ২০১৮ এর ৪, ৬৬ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা এবং দপ্তিয়র ইউনিয়নের আমির হোসেনের ছেলে লিটন কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(গ), ৫(১) ধারায় ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেছে।

এছাড়াও দপ্তিয়রের নিশ্চিন্তপুর এলাকার ২টি ডেজার অকেজো করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক। নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এরফান উদ্দিন উপজেলার দপ্তিয়র ইউনিয়নের জ্বালাই গ্রামের বদর উদ্দিনের ছেলে জুলহাস কে বাল্কহেড দিয়ে নদী থেকে বালু উত্তলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এবং সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version