মো. জসিউর রহমান, টাঙ্গাইল টাঙ্গাইলের দেলদুয়ারে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার সকালে লাউহাটী ইউনিয়নের স্বল্পলাড়ু গ্রামের ফাকা মাঠের মাঝখানে নতুন কবর স্থানের ভিতরে অজ্ঞাত যুবতীর (৩০) লাশ দেখে স্থানীয় জনগন পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

এলাকাবাসী ও পুলিশ ধারণা করছে  দুস্কৃতিকারীরা মহিলাটিকে হত্যা করে ওই স্হানে  রেখে যায়। লাশটির মুখে রক্তাক্ত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ তদন্ত আজাহার ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। 

লাশের মুখে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। মরদেহের আঙ্গুলের ছাপ থেকে পরিচয় সনাক্ত করেছে টাঙ্গাইল জেলা পিবিআই। পিআইবি জানায়, মহিলাটি পাবনা ঈশ্বরদী জেলার মুলাডলি গ্রামের স্বপ্না খাতুন। তবে  হত্যাকারী যেই হোক তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হবো।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version