আমিনুল হক, সুনামগঞ্জ সুনামগঞ্জ জেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিশ্রুত ৩ মাস মেয়াদী মানবিক সহায়তা প্রদান কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মে দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রনালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে সকাল ১১ টায় এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতায় দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন-হাওরের দূর্যোগ ঠেকাতে প্রযুক্তি নির্ভর কৃষি ব্যবস্হা চালু করতে হবে।
মনে রাখতে হবে দূর্যোগ প্রবন ৯টি দেশের মধ্যে বাংলাদেশ একটি। কৃষি বিভাগকে কৃষক ও জনগনের সাথে সম্পর্ক রাখতে হবে। হাওরের বজ্রপাত ঠেকাতে পরিকল্পনা করতে হবে। তিনি আরো বলেন হাওর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী খুব ব্যাতিব্যস্ত। হাওর পরিদর্শনের একটি বড় টিম পাঠিয়েছেন। দেশ যেন ৫ আগষ্টের মতো আর কোন প্রেক্ষাপট সৃষ্টি না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা সুষ্ঠু ও সঠিকভাবে করতে হবে। দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে।
কোন ভাবেই জনগনের টাকা অপচয় করা যাবে না। বিশেষ অতিথির বক্তৃতায় মোহাম্মদ আমিনুর রশিদ বলেন হাওরের বহুবিদ সমস্যায় জর্জড়িত। শুধু বন্যা নয় এখানে মাটিরও সমস্যা রয়েছে। হাওরের পানি নিষ্কাশনের জন্য সঠিকভাবে টেকনোলজি ব্যবহার ও পরিকল্পনা করতে হবে। মাটির উর্বরতা বাড়াতেও সরকার কাজ করছে। তিনি আরো বলেন কৃষকদের অর্থনীতি শক্তিশালী করলে, দেশের অর্থনীতি শক্তিশালী হবে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রনালয়ের উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন- হাওরের বোরো ফসল, মৎস, জীববৈচিত্র্য রক্ষায় কাজ করতে হবে। একটিকে বাদ দিয়ে অন্যটিকে বাচানো যাবে না। ইকো সিষ্টেমের মতো বাস্তুতন্ত্র চালু করতে হবে।
তাহলেই হাওর তার স্ব মহিমায় ফিরে আসবে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান মন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মো: মিজানুর রহমান চৌধুরী।
সভায় সভাপতিত্ব করেন সিলেট বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) আশরাফুর রহমান। সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসক ( রুটিন দায়িত্ব) সমর কুমার পাল। পরে বিকাল ২টায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভপুর উপজেলায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪ শত (৪০০) কৃষকদের মাঝে ৩ মাস মেয়াদী মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।


