স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মা ও শিশুর পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অণুপুষ্টিকণার ঘাটতি পূরণের লক্ষ্যে ‘মাল্টিসেক্টোরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন’ (মেইন) প্রকল্পের অবহিতকরণ কর্মশালা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার এফআইভিডিবি কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের উপ-সচিব মোহাম্মদ নাসির উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. জসীম উদ্দিন এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডা. শ্যামল কুমার রায়। অনুষ্ঠানের শুরুতে ‘মেইন’ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন ডা. সুবীর খিয়াং বাবু।

উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কার্যক্রম এবং বহুখাতভিত্তিক পুষ্টি সমন্বয় বিষয়ে উপস্থাপনা প্রদান করেন হাফিজুল ইসলাম।কেয়ার বাংলাদেশ, হারভেস্টপ্লাস সল্যুশনস, আইডিই বাংলাদেশ এবং দি হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ে গঠিত একটি জোট দেশের ২১টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়ন করছে।

এর মাধ্যমে গর্ভবতী নারী ও শিশুদের অণুপুষ্টির ঘাটতি দূর করা, নিরাপদ কৃষি চর্চা সম্প্রসারণ এবং স্বাস্থ্যসম্মত স্যানিটেশন (ওয়াশ) নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।* বক্তারা বলেন, বায়ো-ফর্টিফাইড জিংক সমৃদ্ধ ধানের প্রসার এবং গর্ভবতী মায়েদের জন্য মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট নিশ্চিত করা গেলে একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে সরকারি ও বেসরকারি সকল বিভাগের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ইকবাল হাসান। এছাড়াও জোটের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট-এর কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা, হারভেস্টপ্লাস সল্যুশনস-এর কান্ট্রি ম্যানেজার ওয়াহিদুল আমিন, কেয়ার বাংলাদেশ-এর প্রতিনিধি ফাতেমা জাহান সীমা এবং আইডিই বাংলাদেশ-এর প্রজেক্ট ম্যানেজার আরিফুল ইসলাম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version