মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের ইছামারি ব্রিজ সংলগ্ন এলাকায় মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন-এর দিকনির্দেশনায় এসআই নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি বিশেষ দল এই অভিযান চালিয়ে নিবির আহামেদ (২১) ও মো. নজরুল ইসলাম (৩২)-নামে এই ২ মাদক ব্যবসায়ীদের কাছে থাকা ১৪ পিস ইয়াবা সহ তাদেরকে আটক করে।
এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম সাহাবুদ্দিন শাহীন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং পপুলিশ স্কটের মধ্য দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

