নিজস্ব প্রতিবেদক: জামালপুরে বৈধ চালান থাকা সত্ত্বেও ১৫ টন সরকারি চালসহ ট্রাক জব্দ এবং চালককে আটকের প্রতিবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় শ্রমিকরা। আটককৃত চালক ও ট্রাকের অনতিবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর জেলা ট্রাক ও ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে শহরের সিংহজানি মাল গুদামের সামনে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শ্রমিক নেতারা জানান, গত বুধবার (২২ এপ্রিল) বিকেলে জামালপুর সিংহজানি মাল গুদাম থেকে ১৫ টন সরকারি চাল ট্রাকে লোড করে নিয়ে যাওয়ার সময় র‍্যাব-১৪ (সিপিসি) ট্রাকটি আটকে দেয়। চাল পরিবহনের বৈধ চালান এবং গাড়ির যাবতীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও র‍্যাব সদস্যরা ট্রাক চালক মো. শামসুল হককে আটক করে এবং ট্রাকটি জব্দ করে নিয়ে যায়।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বৃহস্পতিবার সকালে গুদামের সামনে একত্রিত হন বিক্ষুব্ধ শ্রমিকরা। জামালপুর ট্রাক ও ট্রাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মো. মোতালেব হোসেন, কার্যকরী সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‍“সরকারি চাল পরিবহনের জন্য চালকের কাছে বৈধ চালান রশিদ ছিল। কোনো ধরনের বেআইনি কাজ না করার পরও চালককে হয়রানিমূলকভাবে আটক করা হয়েছে।”

শ্রমিক নেতৃবৃন্দ প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে নিরীহ ট্রাক চালক মো. শামসুল হককে সসম্মানে মুক্তি দিতে হবে এবং জব্দকৃত ট্রাকটি বুঝিয়ে দিতে হবে। অন্যথায় সাধারণ শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান তারা। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিক নেতারা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version