ইমন মিয়া, গাইবান্ধা জেলা ফুলছড়ি উপজেলার নদীভাঙনপ্রবণ ও দুর্গম চরাঞ্চলগুলোতে স্বাস্থ্যসেবা ব্যবস্থা আজ চরম সংকটের মুখে। চিকিৎসক ও প্রয়োজনীয় জনবলের অভাব, অপর্যাপ্ত অবকাঠামো এবং সবচেয়ে বড় সমস্যা দুর্বল যাতায়াত ব্যবস্থা সব মিলিয়ে এসব অঞ্চলের মানুষ মৌলিক স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছে। জরুরি রোগী ও গর্ভবতী নারীদের বাশঁ-রশির তৈরি ভেলা বা কাঁধে করে নদী পার হয়ে হাসপাতালে নিতে হয় ।

অধিকাংশ চরে নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র বা ওষুধের দোকান, ভরসা শুধু গ্রাম্য কবিরাজ। চরাঞ্চলে হাসপাতালা না থাকায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলের বাসিন্দাদের জন্য হাসপাতালে পৌঁছানো একটি কঠিন জীবনযুদ্ধ। যাতায়াত ব্যবস্থার বেহাল দশার কারণে প্রায়ই রোগীদের হাসপাতালে নেওয়ার পথে প্রাণহানির ঝুঁকি তৈরি হয়।  চরাঞ্চলের অধিকাংশ কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে থাকলেও। জটিল বা জরুরি রোগের ক্ষেত্রে রোগীদের দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয় না। যাতায়াত ব্যবস্থার দুর্বলতা এই সংকটকে আরও গভীর করে তুলেছে। অনেক চরাঞ্চলে পাকা সড়ক নেই, আবার কোথাও নৌপথই একমাত্র যোগাযোগ মাধ্যম। বর্ষা মৌসুমে নদীর স্রোত ও বন্যার কারণে এই নৌপথও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

ফলে জরুরি রোগীকে হাসপাতালে নেওয়া সময় সাপেক্ষ হয়ে পড়ে এবং অনেক ক্ষেত্রে জীবন হানির ঘটনাও ঘটে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রসূতি মা, শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। প্রসবকালীন জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব না হওয়ায় অনেক সময় মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়। একইভাবে, শিশুদের সাধারণ রোগও সময়মতো চিকিৎসা না পাওয়ায় গুরুতর হয়ে ওঠে। চরাঞ্চলের বাসিন্দারা জানান, অনেক সময় অসুস্থ রোগীকে নৌকায় করে কয়েক ঘণ্টা পাড়ি দিয়ে উপজেলা বা জেলা শহরে নিতে হয়। এতে সময়, খরচ ও ঝুঁকি তিনটিই বেড়ে যায়।

দরিদ্র পরিবারগুলোর জন্য এটি আরও বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়া, টেকসই সড়ক ও নৌ যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, যাতায়াত ব্যবস্থা উন্নত না হলে স্বাস্থ্যসেবার উন্নয়নও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব নয়। সরকার কিছু উদ্যোগ গ্রহণ করলেও তা এখনো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া হোক, যাতে চরাঞ্চলের মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয়। যাতায়াত ব্যবস্থা একটি এলাকার উন্নয়নের প্রধান চাবিকাঠি।

তাই দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা জরুরি, যাতে সাধারণ মানুষের ভোগান্তি কমে এবং গ্রামীণ অর্থনীতি সচল থাকে। চরাঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও স্বাস্থ্যখাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই দীর্ঘদিনের সমস্যা সমাধান সম্ভব। অন্যথায় চরাঞ্চলের লাখো মানুষ জীবনের মৌলিক অধিকার চিকিৎসাসেবা থেকে বঞ্চিতই থেকে যাবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version