মোঃ নাজমুল হাসান অপু। বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলে গুরুতর আহত হন। এ ঘটনায় সোহেল খান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তার বাবা আব্দুল আজিজ খানকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার উত্তর কড়াইবাড়িয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রান্নাঘর নির্মাণের জন্য বাড়ির পাশে একটি গাছ কাটছিলেন সোহেল খান। গাছটি বিদ্যুতের লাইনের খুব কাছাকাছি থাকায় এবং বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই গাছ কাটার সময় সেটি লাইনের ওপর পড়ে যায়। এতে সোহেল খান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে তার বাবা আব্দুল আজিজ খানও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নেওয়ার পথে সোহেল খান মারা যান। আহত আব্দুল আজিজ খান বর্তমানেআমতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে তালতলী থানার ওসি (তদন্ত) শরীফুল ইসলাম জানান, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version