মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সপ্তাহব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ এর উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে উপজেলা মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদের, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষক মো. আশরাফুর রহমান খান এবং শিক্ষার্থী শাওন ও মুক্তদির প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশের ওপর জোর দিয়ে বলেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মাদকমুক্ত ও সুস্থ জীবন গঠনে বিজ্ঞান চর্চার কোনো বিকল্প নেই। তথ্যপ্রযুক্তির এই যুগে হাওরাঞ্চলের শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় কিছুটা পিছিয়ে রয়েছে। এখানকার অধিকাংশ শিক্ষার্থী দশম শ্রেণি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা করলেও, এসএসসি পাসের পর তারা মানবিক বা অন্য বিভাগে চলে যায়, যা বর্তমান যুগোপযোগী প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে তাল মেলানোর ক্ষেত্রে যথাযথ নয়।

বক্তারা আরও বলেন, হাওরাঞ্চলের অনেক শিক্ষার্থী অত্যন্ত মেধাবী। সঠিক দিকনির্দেশনা ও পৃষ্ঠপোষকতা পেলে তারা বিজ্ঞানের বিভিন্ন শাখায় দারুণ অবদান রাখতে পারবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে।

আলোচনা সভা শেষে অতিথিরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। এবারের মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খুদে বিজ্ঞানীরা তাদের নিজেদের আবিষ্কৃত বিভিন্ন চমকপ্রদ ও উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট মেলায় প্রদর্শন করে, যা দর্শনার্থী ও অতিথিদের প্রশংসা কুড়ায়।

মেলার সমাপনী পর্যায়ে প্রদর্শিত প্রজেক্টগুলোর মধ্য থেকে সেরা উদ্ভাবন ও স্টল নির্বাচন করে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা বৃদ্ধি ও নতুন উদ্ভাবনে উৎসাহ জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version