মো. জসিউর রহমান, টাঙ্গাইল উপমহাদেশ তথা বিশ্বের প্রখ্যাত নেতা মজলুমের কণ্ঠস্বর মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী’র মাজার জিয়ারত করলেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। টাঙ্গাইলে পহেলা বৈশাখের সারা দিন জুড়ে ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা অনুষ্ঠান। প্রি-পাইলট প্রকল্পে সারাদেশে কৃষক কার্ড বিতরণ, টাঙ্গাইলের কৃষকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন কৃষি কার্ড। এছাড়াও পৌরউদ্যানে কৃষি মেলা উদ্বোধন করেন।

বিকেলে জগৎ বিখ্যাত রাজনীতিবিদ মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন জনাব তারেক রহমান। ভাষানী’র মাজার জিয়ারত শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান খান শাহীনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, মাওলানা ভাষানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু’র সঞ্চালনায় জনসভায় স্থানীয় সংসদ সদস্যদের বিভিন্ন দাবির কথা শুনেন এবং পর্যায়ক্রমে নানা কাজের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মরহুম এ বিখ্যাত রাজনৈতিক নেতার কর্মজীবনের স্মৃতিচারণের একপর্যায়ে প্রধানমন্ত্রী বলেন, ধানের শীষ ছিল মজলুমের জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেবের প্রতীক। ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি’র দায়িত্ব নেয়ার পর ভাসানী সাহেব-ই ভালোবেসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে এর প্রতীক তুলে দিয়েছিলেন। সেই থেকে আমাদের দলের প্রতীক, ধানের শীষ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version