নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টায় কৃষকদের মসলা চাষে আগ্রহী করে তুলতে এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে মাঠ দিবস ও কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) উপজেলার পশ্চিম আজমতপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

জানা যায়, দেশে মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে পরিচালিত ‘মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় স্থাপিত প্রদর্শনীর অংশ হিসেবে মাঠ দিবস ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে আধুনিক জাতের মসলা চাষের পদ্ধতি, রোগবালাই দমন এবং ফলন বৃদ্ধির নানা কারিগরি দিক নিয়ে কৃষকদের হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

গুরুত্বপূর্ণ এ প্রশিক্ষণ ও মাঠ দিবসে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ি) নেত্রকোনার উপ-পরিচালক মো. আমিরুল ইসলাম এবং নেত্রকোনা জেলা প্রশিক্ষণ অফিসার ড. চন্দন কুমার মহাপাত্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সার্বিক সঞ্চালনায় ছিলেন বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারহাট্টার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান আজাদ, স্থানীয় সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রশিক্ষণ কর্মসূচিতে পশ্চিম আজমতপুর গ্রাম ও এর আশেপাশের এলাকার প্রায় ১৫০ জন উপকারভোগী কৃষক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা জানান, এ ধরনের কারিগরি প্রশিক্ষণ তাদের গতানুগতিক কৃষিকাজ থেকে বেরিয়ে আধুনিক পদ্ধতিতে লাভজনক মসলা চাষে উদ্বুদ্ধ করেছে। কৃষি কর্মকর্তাদের এমন মাঠপর্যায়ের তদারকি ও সহায়তা অব্যাহত থাকলে এলাকায় মসলা জাতীয় ফসলের উৎপাদন ব্যাপকহারে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version