জেলা শহরের ফুটপাত দখল করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযান শুরু করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

আজ রোববার বেলা ১১ টায় নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সিটি কর্পোরেশন এলাকা থেকে এসব অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

নগরীর গুরুত্বপূর্ণ সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠে অস্থায়ী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। নগরীর ফুটপাতসহ সড়ক দখল করে এসব প্রতিষ্ঠানে ব্যবসা চালিয়ে আসছিলেন দখলদাররা।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসন ১০ দিনের মধ্যে নগরীর এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করে। এরই অংশ হিসেবে আজ সিটি কর্পোরেশনের উচ্ছেদ শাখা এই অভিযান পরিচালনা করে।

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বাসসকে বলেন, পর্যায়ক্রমে নগরীর ফুটপাত দখলমুক্ত করা হবে। আজ থেকে অভিযান শুরু হয়েছে। যারা অবৈধভাবে ফুটপাত দখল করেছে তাদের আগেই মাইকিং করে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। অনেকে সরিয়ে নিলেও কিছু ব্যবসায়ী তাদের দোকানপাট সরায়নি তাই অভিযান চালিয়ে উচ্ছেদ করা হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version