মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে আলোচনার মধ্যেই ‘হরমুজ প্রণালী সচল করা শুরু করেছে’।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আউটলেট অ্যাক্সিওসের বরাতে ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, শনিবার কয়েকটি মার্কিন নৌবাহিনীর জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা ইরানের সঙ্গে সমন্বয় ছাড়াই করা হয়েছে। তবে ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, যাকে রাষ্ট্রীয় টেলিভিশন উদ্ধৃত করেছে, এই প্রতিবেদন অস্বীকার করেছেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন, ‘আমরা এখন হরমুজ প্রণালী পরিষ্কার করার প্রক্রিয়া শুরু করছি,’ এবং এটিকে তিনি চীন, জাপান ও ফ্রান্সের মতো দেশগুলোর জন্য ‘একটি উপকার’ হিসেবে উল্লেখ করেন, যারা তার ভাষায় ‘নিজেদের সাহস বা ইচ্ছাশক্তি দেখায় না।’

তিনি জোর দিয়ে বলেন, ইরান এই সংঘাতে ‘বড় ধরনের ক্ষতির মুখে আছে’, যদিও তিনি স্বীকার করেন যে কৌশলগত এই প্রণালীতে ইরানের পুঁতে রাখা মাইন এখনো একটি হুমকি।

ট্রাম্প লিখেছেন, ‘তাদের একমাত্র ভরসা হলো এই হুমকি যে কোনো জাহাজ তাদের সমুদ্র-মাইনের সঙ্গে ধাক্কা খেতে পারে।’

ইরান উপকূলের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেলের সরবরাহ যায়, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ২৮ ফেব্রুয়ারি ইরানে বোমা হামলা শুরু করার পর থেকে কার্যত অবরুদ্ধ হয়ে আছে। যদিও এই প্রণালী পুনরায় চালু করা চলমান দুর্বল যুদ্ধবিরতির শর্তগুলোর একটি ছিল।

শনিবার পাকিস্তানে ইরান ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করেছেন বলে ইরানি গণমাধ্যম জানানিয়েছে। এ যুদ্ধ মধ্যপ্রাচ্যকে সহিংসতার মধ্যে ঠেলে দিয়েছে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের অভিঘাত সৃষ্টি করেছে।

একটি আগের পোস্টে ট্রাম্প বলেন, বিভিন্ন দেশ থেকে খালি ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রে তেল কেনার জন্য আসছে, তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version