ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিনিধি দলের জন্য আজকের দিনটি ছিলো ব্যস্ত ও দীর্ঘ।’ তিনি জানান, পাকিস্তানের মধ্যস্থতায় শনিবার (১১ এপ্রিল) সকাল থেকেই নিবিড় আলোচনা শুরু হয়, যা বিরতিহীনভাবে চলে। দুই পক্ষের মধ্যে বহু বার্তা ও দলিল আদান-প্রদান হয়েছে।
আলোচনায় কী কী বিষয় উঠে এসেছে সেটাও জানিয়েছেন তিনি। ‘গত ২৪ ঘণ্টায় মূল আলোচনার বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে। এর মধ্যে ছিলো হরমুজ প্রণালী, পারমাণবিক বিষয়, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরান ও অঞ্চলে চলমান যুদ্ধের সম্পূর্ণ অবসান।’
আলোচনার ফলাফল কটা ইতিবাচক হবে তা নিয়ে ইরান সতর্কতার সাথে বার্তা দিয়েছে। বিবৃতি শেষে পাকিস্তানকে ধন্যবাদ জানিয়ে বাঘাই লিখেছেন, ‘এই কূটনৈতিক প্রক্রিয়ার সাফল্য নির্ভর করছে বিপরীত পক্ষের সত্যিকারের আন্তরিকতা ও সদিচ্ছার উপর। অতিরিক্ত দাবি ও অবৈধ অনুরোধ থেকে বিরত থাকা এবং ইরানের ন্যায্য অধিকার ও স্বার্থ মেনে নেওয়া জরুরি।’

