হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ

জুলাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম (দুখু) রাষ্ট্রীয় স্বীকৃতি ও একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০২৪ সালের ৪ই আগস্ট গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার গড়াগড়ি মাস্টারবাড়ি এলাকায় আন্দোলনের ভিডিও ধারণকালে ২০-৩০ জন দুর্বৃত্ত হকিস্টিক, রড ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ৭টি সেলাই প্রদান করেন। পরবর্তীতে ২০২৫ সালের ৫ মার্চ অন্তর্বর্তীকালীন সরকারের প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুযায়ী তাকে ময়মনসিংহ বিভাগে (গ) ক্যাটাগরিতে ৩৭৬ নম্বর গেজেটে “জুলাই যোদ্ধা” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়। বর্তমানে তিনি ‘জুলাই আহত সাংবাদিক ফোরাম–বাংলাদেশ’ এর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২০২৫ সালের ২৬ জুলাই রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এ সারা দেশ থেকে আগত জুলাইয়ে আহত ২৮ জন সাংবাদিককে নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালা শেষে সরকারি গেজেট ভুক্ত অংশগ্রহণকারী সাংবাদিকদের মতামতের ভিত্তিতে সংগঠনটির আহ্বায়ক কমিটি চূড়ান্ত করা হয় এবং এভাবেই ফোরামটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। এদিকে, জুলাইয়ের সাহসীকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকেও তাকে সম্মাননা প্রদান করা হয়। ২০২৫ সালের ৩ই আগস্ট রাজধানীর তথ্য ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই শহীদ সাংবাদিকদের পরিবার এবং জুলাইয়ে আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

ওই অনুষ্ঠানে সারা দেশের ১৯২ জন আহত সাংবাদিকের মধ্যে ১২৮ নম্বরে থেকে জুলাইয়ে সাহসী ও আহত সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম (দুখু) সম্মাননা, সনদ ও ক্রেস্ট লাভ করেন। এবং জুলাইয়ে শহীদ পাঁচ সাংবাদিকের পরিবারকেও সম্মাননা জানানো হয়। ২০২৬ সালের ৭ই জানুয়ারি রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে ‘আগ্রাসন বিরোধী আন্দোলন এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঝুঁকি নিয়ে মাঠে থেকে সংবাদ পরিবেশনের স্বীকৃতিস্বরূপ ১০২ জন সাংবাদিককে ‘জুলাই বার্তাবীর’ সম্মাননায় ভূষিত করা হয়।

এই তালিকায় স্থান পান হালুয়াঘাটের মোঃ শফিকুল ইসলাম (দুখু)। বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় তিনি দৈনিক গণজাগরণ পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকায়’ ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

তার নিজ বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ৭নং শাকুয়াই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বালিজুড়ী গ্রামে অবস্থিত। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল সময়ে সাহসীকতার সঙ্গে দায়িত্ব পালন করায় সাংবাদিক শফিকুল ইসলাম (দুখু)-এর প্রাপ্ত স্বীকৃতিগুলো সাংবাদিকতার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে বিবেচিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version