মোহনগঞ্জ প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে উপজেলা প্রশাসনের সাথে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য মো. লুৎফুজ্জামান বাবরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য মো. লুৎফুজ্জামান বাবর।

অংশগ্রহণমূলক এ মতবিনিময় সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে আসবাবপত্র বিতরণ করা হয়। এছাড়া এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করেন প্রধান অতিথি।

অনুষ্ঠান শেষে এমপি লুৎফুজ্জামান বাবর উপজেলার বিভিন্ন হাওরের বোরো ফসল ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে যান। সেখানে তিনি সরাসরি কৃষকদের সাথে কথা বলেন এবং তাদের নানা অভাব-অভিযোগ ও দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় কৃষকরা মেয়াদোত্তীর্ণ ও অবিশুদ্ধ বীজ সরবরাহ, সার, কীটনাশক ও জ্বালানি সংকটের কারণে আবাদে বিঘ্ন ঘটার কথা তুলে ধরেন। পাশাপাশি হাওরের ভেতরের চলাচলের রাস্তা এবং ফসল রক্ষা বেড়িবাঁধের বেহাল দশার কথাও তারা প্রধান অতিথিকে জানান।

কৃষকদের এসব অভিযোগের প্রেক্ষিতে লুৎফুজ্জামান বাবর দ্রুত হাওরের ভেতরের রাস্তা ও বেড়িবাঁধগুলো মেরামতের আশ্বাস দেন। আগামীতে এসব বাঁধ আরও টেকসই ও উন্নত প্রযুক্তিতে নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া কৃষকদের মাঝে নষ্ট ও অবিশুদ্ধ বীজ সরবরাহের মতো গুরুতর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কড়া নির্দেশ দেন তিনি।

সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান হারুন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. অনিক রহমান।

এছাড়াও রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন ও সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম (ভিপি জাহাঙ্গীর) ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, বিভিন্ন মৎস্যজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version