টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে টাঙ্গাইল-আরিচা সড়কে বসে সংবাদ সম্মেলন করেছে নাগরপুরের সড়ক ব্যবহারকারীরা। আজ ১০ এপ্রিল শুক্রবার জুমার নামাজের পর নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন রাস্তায় বসে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ। এসময় বিভিন্ন ধরনের যানবাহন শ্রমিকেরা জোরালো কন্ঠে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের দাবি জানান।

বৈষম্য বিরোধী আন্দোলনের আবু বকর সিদ্দিক বলেন, ৫ আগষ্টের পর আপামর ছাত্র-জনতা টোল বন্ধ করে দিয়েছিল। পরে ইজারাদার, ইজারার মেয়াদ পর্যন্ত চালানোর জন্য জেলা প্রশাসকের অনুমতি নিয়ে মেয়াদ প্রায় শেষ করছে। ফ্যাসিষ্ট সরকার পতনের পরপরই টোল বন্ধের জন্য স্মারকলিপি ও আবেদন দেয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ আশায় দিয়েছিল এটি বন্ধের সর্বোচ্চ চেষ্টা করা হবে। এছাড়াও বর্তমান সংসদ সদস্যের নির্বাচনী ইশতেহারেও এ টোল বন্ধের প্রতিশ্রুতি ছিলো।

কিন্তু ইতিমধ্যে দরপত্র আহবানের ফলে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সঞ্চার হয়েছে। বর্তমান সরকারের কাছে আমাদের একটাই দাবি, দ্রুততম সময়ের মধ্যে ধলেশ্বরী সেতুর টোল বন্ধের যথাযথ উদ্যোগ গ্রহণ করে সড়ক ব্যবহারকারীদের মধ্যে স্বস্তি ফিরিয়ে দেয়া হোক।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version