নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নেত্রকোনায় ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস, নেত্রকোনা সদর উপজেলার আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকালে স্কাউটিংয়ের নির্ধারিত পোশাক ও স্কার্ফ পরিহিত স্কাউট সদস্য, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নেত্রকোনা পৌরশহরস্থ কালেক্টরেট উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমবেত হয়।

পরে কালেক্টরেট উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং বাংলাদেশ স্কাউটস, নেত্রকোনা সদরের সভাপতি আসমা বিনতে রফিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান উপস্থিত স্কাউটস সদস্য ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, তরুণ সমাজকে বিপথগামিতা থেকে দূরে রেখে আদর্শ, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই। নতুন প্রজন্মের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকাশ ও আত্মনির্ভরশীলতা তৈরিতে স্কাউটস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক স্থানীয় পর্যায়ে স্কাউটস কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর জোর দেন। তিনি নেত্রকোনা সদরের স্কাউটস সদস্যদের বিভিন্ন সমাজসেবামূলক কাজের প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ অনুষ্ঠানে নেত্রকোনার অতিরিক জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ স্কাউটস নেত্রকোনা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং রোভার ও স্কাউট সদস্য উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ আয়োজনে স্কাউট সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version