শুক্রবার, সেপ্টেম্বর ২৫

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে পালিত হলো যশোর গণহত্যা দিবস পালিত হয়েছে। জাতীয় সংগীত ও গণসংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। যশোর গণহত্যা পালন কমিটির সদস্য সচিব রিয়াদুর রহমান স্বাগত বক্তব্যে ৪ এপ্রিলের শহীদদের নাম ও হত্যাস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।

এরপর শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গতকাল বিকাল ৫টায় যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধে বি এল এফ-এর ডেপুটি কমাণ্ডার অ্যাডভোকেট রবিউল আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি যশোর জেলা সভাপতি মাহবুবুর রহমান মজনু, বাসদ নেতা ও শহীদ সন্তান হাসিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, ৪ এপ্রিলের শহীদ পরিবারের সন্তান মশিয়ার রহমান, মুক্তিযুদ্ধের গবেষক নবনিতা সাহা তপু, শহীদ পরিবারের সন্তান কাজী কিরন এবং বসুন্দিয়ার গণহত্যার প্রত্যক্ষ অভিজ্ঞতা তুলে ধরেন মিজানুর রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে ১৯৭১ সালের ৪ এপ্রিলের ভয়াবহ গণহত্যার স্মৃতি তুলে ধরে বলেন, মহান মুক্তিযুদ্ধ ছিল একটি সর্বাত্মক জনযুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের নির্মমভাবে হত্যা করেও স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষাকে দমাতে পারেনি। লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতাকে বিতর্কিত করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এর আগে সকাল ৯টায় যশোর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বি এল এফ ডেপুটি কমাণ্ডার রবিউল আলম, বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, পালন কমিটির আহ্বায়ক হারুন অর রশীদ, সদস্য সচিব রিয়াদুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট নেতা জিল্লুর রহমান ভিটু, সাংবাদিক সাজেদ রহমান, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, সামাজিক ব্যক্তিত্ব রফিকুল ইসলাম আরজু, যোগেষ দত্ত, আমজাদ আলী কচি প্রমুখ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version