মো. জসিউর রহমান, টাঙ্গাইল:

টাঙ্গাইল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হামের আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আট মাসের শিশু সায়ফালের মৃত্যু হয়েছে। শিশুটি সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে। এছাড়া হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১৩ জন  চিকিৎসাধীন রয়েছে।

জেনারেল হাসপাতাল সুত্র জানায়, গত কয়েকদিন ধরে হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে সায়ফালকে ভর্তি করা হয়। গতরাত দুইটার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েকদিনে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে যাওয়ার কারনে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। সে অনুসারে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়। আজ বৃহস্পতিবার এ ওয়ার্ডেই হামের রোগীদের সায়ফালের মৃত্যু হয়।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version