রবিবার, অক্টোবর ১৮

মোহনগঞ্জ প্রতিনিধি: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে নেত্রকোনার মোহনগঞ্জে শুরু হয়েছে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’। নগদ টাকার লেনদেন কমিয়ে স্মার্ট ও ডিজিটাল ব্যাংকিংয়ে গ্রাহকদের উৎসাহিত করতেই বিশেষ এই উদ্যোগ নেওয়া হয়েছে।

পূবালী ব্যাংক পিএলসি এর মোহনগঞ্জ শাখার উদ্যোগে বুধবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের জে. বি. মার্কেট মোড় এলাকায় এ ক্যাম্পেইন উপলক্ষে বিশেষ সেবাকেন্দ্র বা বুথের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, পূবালী ব্যাংক ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রাণী বনিক। মোহনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মাসুদ মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী বিপ্লব কুমার রায়। তারা ব্যাংকের এমন সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনের আওতায় আসার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী মহাব্যবস্থাপক প্রতিমা রাণী বনিক বলেন, ‍“গ্রাহকদের নগদ টাকা বহনের ঝুঁকি কমিয়ে ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিংয়ে অভ্যস্ত করতেই আমাদের ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন। এর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষও আধুনিক ব্যাংকিংয়ের ছোঁয়া পাবেন।”

দুই দিনব্যাপী এ কার্যক্রমে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে ব্যবসায়িক গ্রাহক- সবাইকে দ্রুততম সময়ে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। ক্যাম্পেইনের উল্লেখযোগ্য সেবাসমূহের মধ্যে রয়েছে- সম্পূর্ণ বিনামূল্যে নতুন ব্যাংক হিসাব (অ্যাকাউন্ট) খোলা, হিসাব খোলার সাথে সাথে তাৎক্ষণিক ফ্রি ডেবিট কার্ড প্রদান, নিরাপদ লেনদেনের জন্য বায়োমেট্রিক (আঙুলের ছাপ) রেজিস্ট্রেশন সুবিধা, পূবালী ব্যাংকের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাপে (রেজিস্ট্রেশন ও ব্যবহারবিধি সম্পর্কে প্রশিক্ষণ ও ডিজিটাল ফান্ড ট্রান্সফার ও বিল পরিশোধ সংক্রান্ত পরামর্শ প্রদান।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষ সহজে ব্যাংকিং সেবার আওতায় আসার পাশাপাশি ক্যাশলেস বা নগদবিহীন আধুনিক লেনদেনে আরও বেশি আগ্রহী হয়ে উঠবেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version