বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এনএসআই ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ৩৫ হাজার লিটার ফার্নেস অয়েল ও ৯ হাজার লিটার ডিজেল জব্দ করেছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় একটি তেলের ডিপোতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ অভিযান চালানো হয়।

নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন (৬২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে একটি পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে অবৈধভাবে মজুতকৃত আনুমানিক ৩৫ হাজার লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়।

পরে তেলের ডিপো থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ঈদগাহ সংলগ্ন অপর একটি স্থান থেকে একটি তেলবাহী গাড়ি থেকে ব্যারেলে স্থানান্তরকৃত প্রায় ৯ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল পরিবহনকারী ব্যক্তি এ ৯ হাজার লিটার ডিজেল সিলেটের আকিজ গ্লাস ইন্ডাস্ট্রির জন্য বহন করার দাবি করলেও এর স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন।

এ প্রেক্ষিতে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।

উদ্ধারকৃত ডিজেল ও ফার্নেস অয়েল পার্শ্ববর্তী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোতে সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version