শুক্রবার, সেপ্টেম্বর ২৫

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বসতবাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে পোন্ডস পাউডার, জেলবার, শ্যাম্পু, তেল ও সাবান। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। এছাড়াও সহযোগিতায় ছিলেন থানা পুলিশের সদস্যরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাবাউতা এলাকার সাইফুল ইসলাম সেকুলের বসতবাড়ি থেকে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।

তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় পণ্য এনে বাজারজাত করে আসছিলেন। অভিযানের সময় তাকে বাড়িতে পাওয়া যায়নি, ফলে আটক করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। তিনি আরও বলেন, বাড়িতে তার স্ত্রী ও ছোট শিশু সন্তানকে পাওয়া গেছে। ছোট সন্তান থাকায় সেই বিবেচনায় তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version