গাইবান্ধা:

গাইবান্ধায় হাওয়া মেশিন বিস্ফোরণের ঘটনায় এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকার পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত ‘পাপুল টায়ার এন্ড ভলকানাইজিং সেন্টার’-এ এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় , সকালে দোকান খুলে পাপুল মিয়া দেখতে পান তার হাওয়া মেশিনটি কাজ করছে না।

পরে সেটি মেরামতের চেষ্টা করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দোকানটির পাশাপাশি আশপাশের আরও চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতায় দোকানের দেয়াল ধসে পড়ে পাপুল মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে সাহাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুল রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,” সকালে বিস্ফোরণের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে দেখি বিস্ফোরণে হাওয়া মেশিনটি ছিটকে পাশের একটি ঘরের চালের ওপর গিয়ে পড়ে এবং আশপাশের দোকানগুলোও ক্ষতিগ্রস্ত হয়।”

Share.

Comments are closed.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version