দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: “আমার নেত্রকোনা শহরের দুটি প্রাণ, একটি হিন্দু আর একটি মুসলমান। আমরা সবাই মিলেমিশে থাকবো, পাশাপাশি থাকবো এবং একে অপরের জন্য লড়বো- এটাই আমার প্রতিজ্ঞা”- নেত্রকোনায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বাসন্তী পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছেন নেত্রকোনা জেলা বিএনপি নেতা ও জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি।

শুক্রবার (২৭ মার্চ) রাতে নেত্রকোনা পৌরশহরের সাতপাই এলাকায় উৎপল ভট্টাচার্য্যের বাড়িতে আয়োজিত বাসন্তী পূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বর্ণাঢ্য প্যান্ডেলে দলমত নির্বিশেষে শত শত মানুষের সমাগম ঘটে। নারী, পুরুষ ও শিশুদের উপস্থিতিতে উৎসবমুখর এক পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে আব্দুল্লাহ আল মামুন খান রনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এদেশের অংশ, আপনারা জাতীয়তাবাদী পরিবারের অংশ এবং আপনারা এদেশের উন্নয়নের ধারক। আমরা সবাই মিলেই একসঙ্গে পথ চলব।”

এ সময় তিনি হিন্দু-মুসলিম ঐক্যের ওপর জোর দিয়ে সমাজের সব স্তরের মানুষকে এক হয়ে থাকার আহ্বান জানান। তিনি তার বক্তব্যে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনার কথাও তুলে ধরেন। রনি বলেন, “আমার নেতা, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সবসময় একটা কথা বলেন- ‘সবাই মিলে করবো কাজ, গড়বো দেশ সবার আগে’। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।”

অনুষ্ঠানে বিএনপি নেতা রনির সম্প্রীতি ও ঐক্যের বক্তব্য উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। পূজামণ্ডপের সামিয়ানার নিচে বসে থাকা শত শত দর্শনার্থী অত্যন্ত মনোযোগের সাথে তার বক্তব্য শুনছেন।

স্থানীয়রা জানান, বাসন্তী পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সাতপাই এলাকার উৎপল ভট্টাচার্য্যের বাড়িতে ব্যাপক আয়োজন করা হয়েছে। এ আয়োজনে স্থানীয় রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণ হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ববোধ ও অসাম্প্রদায়িক চেতনাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন আয়োজক ও আগত দর্শনার্থীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version