জামালপুর প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ বা বিন্দুমাত্র ছাড় না দেওয়ার নীতি বাস্তবায়নে জামালপুর সীমান্তে সাঁড়াশি অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৫ বিজিবি)। শুক্রবার (২৭ মার্চ) সকালে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬৫ বোতল ভারতীয় মদ, বিপুল পরিমাণ কসমেটিকস ও চোরাই মালামালসহ দুজন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান (পিএসসি) এর সার্বিক দিকনির্দেশনায় এসব মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকালে জামালপুর ব্যাটালিয়নের অধীনস্থ বাংলাবাজার বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সীমান্ত পিলার ১০৬৫ এর পার্শ্ববর্তী ফুলবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮২ বোতল ভারতীয় মদ ও দুইটি মোবাইল ফোনসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন মো. মনিরুজ্জামান এবং মো. শাহীন।

একই দিনে জেলার অন্যান্য সীমান্ত পয়েন্টেও অভিযান জোরদার করে বিজিবি। এর ধারাবাহিকতায় পাথরেরচর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৮৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া শৈলমারী সীমান্ত এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ৪৪০ পিস কসমেটিকস এবং ১৪৪ পিস চকলেট বোম্ব আটক করতে সক্ষম হন বিজিবির সদস্যরা।

৩৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত দুই আসামি এবং জব্দকৃত মাদক ও চোরাই মালামাল পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দেওয়ানগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

বিজিবি মহাপরিচালকের মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বদ্ধপরিকর। সীমান্ত সুরক্ষা এবং সব ধরনের মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরণের কঠোর অবস্থান, নজরদারি এবং ধারাবাহিক অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version