দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

আজ থেকে শুরু হচ্ছে দেশের ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ (জিএসটি) পদ্ধতির ভর্তি পরীক্ষা। শুক্রবার (২৭ মার্চ) বেলা এগারোটা থেকে প্রথম দিন অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষা। এতে অংশ নিচ্ছেন ২৫ হাজার ২১৬ ভর্তিচ্ছু শিক্ষার্থী।

জানা যায়, গুচ্ছ পদ্ধতিতে এবার মোট আবেদন করেছেন ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ জন এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন আবেদন করেছেন। অন্যদিকে, ২০টি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে প্রায় সাড়ে ১৩ হাজার, ফলে আসন সংখ্যার তুলনায় প্রতিযোগিতা বেশ তীব্র।

আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে, যেখানে ন্যূনতম পাস নম্বর ধরা হয়েছে ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। এ বছরও শিক্ষার্থীদের জন্য সেকেন্ড টাইমে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন নিয়ে ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মনজুরুল হক বলেন, প্রশ্নপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে এবং পরীক্ষা শেষে উত্তরপত্র নিরাপদে মূল্যায়নের জন্য আনা হবে। টেকনিক্যাল কমিটি ও সংশ্লিষ্ট উপাচার্যদের তত্ত্বাবধানে দ্রুত ফলাফল প্রস্তুত করা হবে। একই সঙ্গে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষার প্রস্তুতিও চলছে।

ভর্তি পরীক্ষা উপলক্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নেয়া হয়েছে নানা উদ্যোগ। দূরদূরান্ত থেকে আগতদের সহায়তায় ক্রিয়াশীল ছাত্রসংগঠনসহ বিভিন্ন জেলাকল্যাণ সমিতির নেতৃত্বে খোলা হয়েছে হেল্প ডেস্ক। অনেক জায়গায় অভিভাবকদের জন্য বিশ্রাম ও হালকা নাস্তার ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতি মোকাবিলায় মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল ‘‘বি’ ইউনিট ও ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version