দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বেপরোয়া গতির অজ্ঞাত এক প্রাইভেটকারের ধাক্কায় আশিক মিয়া (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ছোট ইলাশপুর এলাকায় দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া পূর্বধলা উপজেলার ছোট ইলাশপুর গ্রামের আহেদ আলীর ছেলে। আশিক মিয়ার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ গ্রামের পাশেই দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন আশিক। সকাল পৌনে ৯টার দিকে দুর্গাপুরগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই চালক গাড়িটি না থামিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

প্রাইভেটকারের প্রচণ্ড ধাক্কায় আশিক মিয়া সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় দ্রুত উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম দুর্ঘটনায় যুবকের মৃত্যু সত্যতা নিশ্চিত করে জানান, “দুর্ঘটনার পরপরই ঘাতক প্রাইভেটকারটি পালিয়ে গেছে। অজ্ঞাত ওই গাড়িটি শনাক্ত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

সড়কে এমন একের পর এক প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘাতক চালককে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version