নেত্রকোনা জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি উপজেলা বিএনপির সম্মানিত সদস্য হিসেবে এক বার্তায় বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম বিশ্বের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে বয়ে আনে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা।
এ সময় তিনি নেত্রকোনা জেলা বিএনপির নেতা নেত্রকোনা-৩ (আটপাড়া ও কেন্দুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি) ডাঃ রফিকুল ইসলাম হিলালী’র পক্ষ থেকেও সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সকল ভেদাভেদ ভুলে সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করবে।


