দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালিবিন্নী গ্রামে ঈদের গরুর মাংস ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরের দিকে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, কাওয়ালিবিন্নী গ্রামের লোকজন আলোচনা করে একটি গরু কিনে জবাই ও মাংস ভাগবাটোয়ারার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু মাংস বণ্টন ও গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গ্রামের বজলু মিয়া (৬০) এবং মাজু মিয়ার (৪০) লোকজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে তর্কবিতর্ক চরম আকার ধারণ করে এবং উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ ঘটনায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুতুল মিয়া (৪৫), সাদেক (৩৫) এবং জানে আলমের (৩০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) হাফিজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে নিখোঁজ বাচ্চাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে গুজব ছড়ালেও, মূলত গরুর মাংস ভাগাভাগি ও আধিপত্য নিয়েই এ সংঘর্ষ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনো পক্ষ থেকেই থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version