দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শেখ শামীম: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার জুলাই গণঅভ্যুত্থানের চার শহীদ পরিবারের সদস্যদের জন্য বিশেষ ঈদ উপহার পাঠিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (১৮ মার্চ) স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তার পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী শহীদদের পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেন।

স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনের অবসান এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে প্রাণ হারান কলমাকান্দার চার অকুতোভয় বীর সন্তান- মো. আহাদুন, আব্দুল্লাহ আল মামুন, সোহাগ মিয়া এবং মেহেদী হাসান। দেশের জন্য তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের জায়গা থেকে গতবারের মতো এবারও তাঁদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল।

জানা যায়, চার শহীদ পরিবারের প্রতিটি সদস্যের জন্যই ঈদ উপহার পাঠানো হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে- পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, শার্ট, প্যান্ট, থ্রি-পিসসহ উন্নতমানের নানা বস্ত্রসামগ্রী এবং ঈদের আনন্দ উদযাপনের জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী।

প্রিয়জন হারানোর বেদনার মাঝে এমন উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তারা ডেপুটি স্পিকারের প্রতি কৃতজ্ঞতা ও আনন্দ প্রকাশ করে বলেন, “ব্যারিস্টার কায়সার কামাল সুখে-দুঃখে সবসময়ই আমাদের পাশে ছায়ার মতো আছেন। এরআগেও তিনি নানাভাবে আমাদের সহযোগিতা করেছেন। এবারের ঈদে তার এই উপহার পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।”

ডেপুটি স্পিকারের এমন মানবিক উদ্যোগ কলমাকান্দার সাধারণ মানুষ ও সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। স্থানীয় সুধীজনরা জানান, এটি কেবল কিছু পোশাক বা খাবারের উপহার নয়; বরং এটি শহীদদের আত্মত্যাগের প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সম্মান, মমতা এবং বিনম্র শ্রদ্ধা নিবেদনের এক উজ্জ্বল প্রতীক।

এ প্রসঙ্গে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক দায়িত্ব। বীর শহীদদের নিঃস্বার্থ আত্মবলিদানের বিনিময়েই আজ আমরা একটি মুক্ত ও নতুন বাংলাদেশ পেয়েছি। তাঁদের ঋণ কখনোই শোধ হওয়ার নয়। তাই শহীদ পরিবারগুলোর যেকোনো প্রয়োজনে আমরা সর্বদাই পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version