শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

ময়মনসিংহ শহরে একটি বাসার ছাদ থেকে পড়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম উম্মে হাবিবা রিজু। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, সোমবার (১৬ মার্চ) বিকাল প্রায় ৫টার দিকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসার ছাদ থেকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিজু তার স্বামী ও চার বছর বয়সী সন্তানকে নিয়ে ময়মনসিংহ শহরের ওই বাসায় বসবাস করতেন। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা-এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় তার পরিবার, সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ে সকলের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version