রবিবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি জনস্বার্থে এই লিগ্যাল নোটিশ পাঠান। তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো নোটিশে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালককে বিবাদী করা হয়েছে। নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে জনস্বার্থে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট করা হবে বলে জানানো হয়েছে।

নোটিশে আইনজীবী অভি উল্লেখ করেন, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে কেনাকাটার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে আড়ং, যা বাংলাদেশের বিদ্যমান আইনের পরিপন্থি। দেশের অন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম করছে না। কিন্তু, গত কয়েক মাস ধরে আড়ংয়ের বিভিন্ন শোরুমে পণ্য কেনার পর ব্যাগের জন্য বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ফলে অনেক ক্রেতাকেই হাতে করে পণ্য বহন করতে হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন ভোক্তারা।

তিনি আরও বলেন, আড়ংয়ের এ কার্যক্রম ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ব্যবসায়িক নৈতিকতার মান লঙ্ঘন করছে। তাদের অনুসরণ করে ভবিষ্যতে অন্যান্য ব্র্যান্ডের প্রতিষ্ঠানও ক্রেতাদের কাছ থেকে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের পথে হাঁটতে পারে। তাই, অবিলম্বে আড়ংকে এ কার্যক্রম বন্ধ করতে হবে।

এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ প্রদান নিশ্চিত করার দাবি জানান এই আইনজীবী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version