দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

মুক্তিযুদ্ধ বিরোধী ও স্বাধীনতা বিরোধী দন্ডপ্রাপ্ত অপরাধীদের নামে শোক প্রস্তাব এবং ইউনুস সরকারের অবৈধভাবে করা নন-ডিসক্লোজার চুক্তির শর্ত অনুযায়ী রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ক্রয়ের লক্ষ্যে আমেরিকার কাছে অনুমোদন চাওয়া এবং অবৈধ নন-ডিসক্লোজার চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রবিবার (১৫ মার্চ)বেলা ১২ টার সময় প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম-উর-রহমানের সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন- বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, যশোর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু, যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান, জেলা কমিটির নেতা পলাশ বিশ্বাস, সদর উপজেলার অন্যতম নেতা শাহাবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিন্টু, শহর কমিটির অন্যতম নেতা শেখ আলাউদ্দিন, যুব মৈত্রী যশোর জেলা সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।

বিক্ষোভ কর্মসূচিতে কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, ১২ মার্চ দিনটি আমাদের জাতীয় জীবনে একটি ঘৃণিত লজ্জিত ও কালো দিন। ১৩ তম সংসদ নির্বাচনের আগে মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলে ভোট প্রার্থনা করলেও সংসদ অধিবেশনের প্রথম দিনেই মুক্তিযুদ্ধবিরোধী বাংলাদেশবিরোধী সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের মৃত্যুতে শোক প্রস্তাব এনে মুক্তিযুদ্ধ ও জাতির সাথে প্রতারণা করেছে। মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে অর্জিত সংসদে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধবিরোধীদের প্রতি সম্মান প্রদর্শন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী।

আমরা সরকারের এহেন প্রস্তাবের ও সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে জাতীয় সংসদের যুদ্ধাপরাধীদের জন্য আনা শোক প্রস্তাব প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস ও তার পরিষদ বর্গ জাতীয় নির্বাচন প্রলম্বিত করে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থে দেশবিরোধী অপ্রকাশিত চুক্তি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করেছে।

বর্তমান সরকারের উচিত আমেরিকার সাথে ইউনুস সরকারের করা অবৈধ নন-ডিসক্লোজার চুক্তিসহ দেশবিরোধী ও জাতীয় স্বার্থবিরোধী ইতিপূর্বে ফ্যাসিস্ট সরকারের কথা সকল চুক্তিসমূহ অবিলম্বে বাতিল করা। কিন্তু দুঃখের বিষয় সরকার সে পথে হাঁটছে না প্রকারন্তরে লোবেল মিঞার পথেই হাঁটছে। ইতোমধ্যেই নোবেল মিঞার বিশ্বস্ত অনুচর মার্কিনীদের আস্থাভাজন খলিলুর রহমানকে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আমার টাকায় তেল কিনবো রাশিয়ার কাছ থেকে তার জন্য আমেরিকার অনুমতি চাচ্ছে বর্তমান সরকার।

আমরা সরকারের এই নতজানু নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে সরকারকে বলতে চাই- স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধী ও তাদের দলের সাথে ভাগে-যোগে চলার নীতি পরিহার করুন। মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বের মানুষ যখন মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ফুঁসছে, প্রতিরোধ গড়ে তুলছে- তখন সরকারের উচিত মার্কিনীদের প্রতি নতজানু নীতি পরিহার করা। দেশ বিরোধী সকল চুক্তি বাতিল করুন।

বিক্ষোভ সমাবেশের পর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় জেলা প্রশাসকের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলার প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। এসময় উপস্থিত ছিলেন- তসলিম-উর-রহমান, জিল্লুর রহমান ভিটু, মিজানুর রহমান, সখিনা বেগম দীপ্তি, পলাশ বিশ্বাস, শাহাবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিন্টু, শেখ আলাউদ্দিন, আলতাফ চাকলাদার, মঞ্জুরুল আলম, সেতু প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version