দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা বড় বাজারস্থ সালতি কনভেনশন সেন্টারে শনিবার (১৪ মার্চ) নেত্রকোনা সদর উপজেলা জমিয়ত ও নেত্রকোনা পৌর জমিয়তের উদ্যোগে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা-১ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. আনোয়ারুল হক বিদায়ী ফ্যাসিস্ট সরকারের পতনে আলেম-ওলামা ও সাধারণ মানুষের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে হেফাজতে ইসলামসহ দেশের আলেম সমাজকে চরম নির্যাতন, হামলা ও মামলার শিকার হতে হয়েছে। শত নিপীড়ন সত্ত্বেও তারা ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন এবং শেষ পর্যন্ত জনগণের বিজয় অর্জিত হয়েছে।

বর্তমান সরকারের দ্রুত পদক্ষেপ ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা তুলে ধরে ডা. আনোয়ারুল হক বলেন, “১৭ তারিখে শপথ নেওয়া বর্তমান সরকারের বয়স এক মাসও পূর্ণ হয়নি। এরইমধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি মসজিদের ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য ১০ হাজার টাকা করে ভাতা প্রদানের কার্যক্রম শুরু হয়ে গেছে।” তিনি জানান, শুধুমাত্র সদর উপজেলা ও পৌরসভা এলাকাতেই প্রায় নয়শো’র মতো মসজিদ রয়েছে, যা পর্যায়ক্রমে এ সুবিধার আওতায় আসবে।

তিনি অন্যান্য দলের লোক দেখানো রাজনীতির সমালোচনা করে বলেন, “সামান্য কয়েক কার্টুন খেজুর বিতরণ করে ফেসবুকে ছবি দিয়ে যারা সস্তা রাজনীতি করতে চান, নতুন বাংলাদেশ তাদের এমন নোংরা মানসিকতা গ্রহণ করবে না। আমরা চাই প্রতিটি এলাকার সুষম উন্নয়ন।”

এছাড়াও তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সময়ানুবর্তিতা ও মদিনার সনদের আলোকে কাজ করছে। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রতিদিন সকাল ৯টার আগেই দপ্তরে উপস্থিত হচ্ছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্যালিগ্রাফি পরিবর্তনের মতো বিষয়গুলো ইসলামী মূল্যবোধের প্রতি বর্তমান সরকারের শ্রদ্ধাশীলতার প্রমাণ।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক ও কারা নির্যাতিত আলেমে দ্বীন মাওলানা মফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ইউনুস।

নেত্রকোনা পৌর জমিয়তের সভাপতি মাওলানা জহিরুল হক ও সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান ফারুকীর যৌথ সঞ্চালনায় মাহফিলে আরও উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপি নেতা ও নেত্রকোনা বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি, পৌর বিএনপি’র সভাপতি মেহেরুল আলম রাজু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক এস.এম মোয়াজ্জেম হোসেন এবং সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু।

এছাড়াও জেলা জমিয়াতের সহ-সভাপতি হাফেজ আবুল কাশেম, মাওলানা কামাল উদ্দিন খান, আব্দুল হাদী ফরাজী, জেলা জমিয়ত নেতা হাফেজ দেলোয়ার হোসেন, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোফাজ্জল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল হাবিবি, জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি ইব্রাহিম খলিল আজিজীসহ বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- মুফতি নুরুজ্জামান, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা সারোয়ার আলম, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা মো. হুজাইফা, আব্দুল হালিম ফকির, হাফেজ মোহাম্মদ আল মামুন, হাফেজ মোহাম্মদ ইউনুস, মাওলানা সুলতান আহমদ ও মাওলানা মোহাম্মদ ওয়ালীউল্লাহ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version