দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানের পবিত্রতা এবং পুরনো বন্ধুত্বের উষ্ণতায় নেত্রকোনায় অনুষ্ঠিত হয়ে গেল ‘নেত্রবন্ধু-৯২’ এর ইফতার ও দোয়া মাহফিল। শনিবার (১৪ মার্চ/২৪ রমজান) নেত্রকোনা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে আনন্দঘন মিলনমেলার আয়োজন করা হয়।

দীর্ঘদিনের পুরনো বন্ধুরা দীর্ঘদিন পর একে অপরের সান্নিধ্যে এসে মেতে ওঠেন পুরনো দিনের স্মৃতিচারণায়। ইফতারের আগে দেশ, জাতি ও বন্ধুদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নেত্রবন্ধু-৯২ এর আহ্বায়ক ও সহকারী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বন্ধুদের অভূতপূর্ব উপস্থিতির প্রশংসা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

আহ্বায়ক ডা. রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে জানান, ইফতার মাহফিলের আয়োজন বড় কাজ হলেও ভবিষ্যতে প্ল্যাটফর্মটিকে ঘিরে আরও বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে তাদের।

এরমধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- আগামী দিনে বন্ধুদের নিয়ে কক্সবাজার ভ্রমণের দারুণ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বাসের পাশাপাশি আকাশপথে (বিমানে) ভ্রমণের ইচ্ছাও প্রকাশ করেন তিনি। তিনি জানান, আগে থেকে টিকিট বুকিং করলে অল্প খরচে বিমানে যাওয়া-আসা সম্ভব। এর জন্য বন্ধুদের এখন থেকেই মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

পবিত্র ঈদুল ফিতরের পরদিন সারা কমিউনিটি সেন্টারে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত একটি বড় অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়। সেখানে ৯১ এবং ৯২ ব্যাচের বন্ধুদের নিয়ে যৌথ ও আনন্দমুখর প্রোগ্রামের আয়োজন করা হবে।

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, “আমাদের অনেক পরিকল্পনা ছিল, যা এখন আস্তে আস্তে বাস্তবায়ন করতে হবে। সবার সুযোগ, অবস্থা ও পরিস্থিতি বুঝে আমরা সামনে এগিয়ে যাব। আজকের ইফতার পার্টিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে আমাদের মাঝে কতটা শক্তিশালী বন্ধন রয়েছে।”

ইফতার আয়োজনে বাহারি ফলের পাশাপাশি উন্নতমানের খাবারের ব্যবস্থা ছিল। খাওয়া-দাওয়ার পাশাপাশি বন্ধুরা সেলফি ও গ্রুপ ছবিতে ফ্রেমবন্দি করে রাখেন নিজেদের সুন্দর মুহূর্তগুলোকে। আনন্দ, আড্ডা আর আগামী দিনে এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয় নেত্রবন্ধু-৯২ এর সফল ইফতার আয়োজন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version