দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মহান আল্লাহর নৈকট্য অর্জনের সুবর্ণ সুযোগ। মহিমান্বিত এ মাসের শিক্ষাকে ধারণ করে নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতার বদলে এতিম ও অসহায় শিশুদের সাথে ইফতার ভাগ করে নেওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি।

শুক্রবার (১৩ মার্চ) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে স্থানীয় তেরিবাজার বড় মসজিদ দারুল উলুম আবাসিক মাদরাসার এতিম ও অসহায় শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে ‘রমজানের তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও এতিমদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানোই হলো সিয়াম সাধনার অন্যতম বড় সার্থকতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর সাংবাদিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট কবি সজীম শাইন, সদস্য সচিব ডা. মাওলানা আলী উসমান, সদস্য আদনানুর রহমানসহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত করেন, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সিনিয়র সাংবাদিক মোহন মিয়া, এস এম রফিকুল ইসলাম, জামাল তালুকদার, আবিদ হাসান বাপ্পি এবং শান্ত তালুকদার।

ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির সার্বিক কল্যাণ এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন সমিতির সদস্য সচিব ডা. মাওলানা আলি উসমান।

ব্যতিক্রমী এ আয়োজন প্রসঙ্গে দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক সজীম শাইন বলেন, “সাধারণত জাঁকজমকপূর্ণ আয়োজনের চেয়ে এবার আমরা মাদরাসার এতিম ও অসহায় ছাত্রদের সাথে ইফতার শেয়ার করাকে বেশি প্রাধান্য দিয়েছি। আমরা মনে করি, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে, এ ধরনের উদ্যোগ সেই ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version