দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট)

উপজেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে হঠাৎ বৃষ্টিতে কৃষকের খিরাসহ অন্যান্য ফসল পানির নিচে তলিয়ে গেছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষকরা। ১২ মার্চ বৃহস্প্রতিবার ভোরে হঠাৎ মুষুলধারে বৃষ্টি হলে এ ক্ষতিতে পড়েন কৃষকরা। উপজেলার ধরঞ্জী, শ্রীমন্তপুর, হাটখোলা, রতনপুর, রায়পুর, পাড়ইল, নন্দইল, সমসাবাদ সহ বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, প্রায় ২ ঘন্টা ব্যাপী এই বৃষ্টিতে মাঠের খিরা, পিয়াজ ক্ষেতে হাটু পানি জমেছে। এছাড়াও ভুট্টা, সরিষা ও গম ক্ষেতে বৃষ্টির কারণে খেতেই নুয়ে পড়েছে। কৃষকরা তাদের জমির পানি সেচ দিয়ে বের করে দিচ্ছে ।

অন্য দিকে কেউ কেউ শ্যালো মেশিন দিয়ে পানি সেচ দিয়ে বের করছেন। কৃষকরা জানান, বর্তমানে খিরার ভরা মৌসুম চলছে। খিরা বিক্রি করে ঈদের কেনা কাটার স্বপ্ন ছিলো সে স্বপ্ন আজ গুড়েবালী। ধরঞ্জী গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, আমি অনেক স্বপ্ন নিয়ে এক বিঘা জমিতে ১৫ হাজার টাকা খরচ করে খিরার আবাদ করেছিলাম। আশা ছিল এবার লক্ষাধিক টাকার খিরা বিক্রির। আজকেই খিরা তোলার কথা ছিলো। সকালে জমিতে গিয়ে দেখি এক হাটু পানি।

আমার সব স্বপ্ন শেষ। একই গ্রামের আব্দুর রশিদ বলেন, বৃষ্টিতে আমার দুই বিঘা জমির অপরিপক্ক গম নুয়ে পড়ে গেছে। ভাল ফলন আর হবে না। কৃষক নুরুল ইসলাম বলেন, আমার পিয়াজের জমিতে হাটু পানি জমেছে। পানি বের করার কোন উপায় নেই। হঠাৎ বৃষ্টিতে আমার অনেক ক্ষতি হয়ে গেলো। পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন জানান, ‘ যে সব জমিতে পানি জমেছে, সেসকল জমি থেকে পানি নিস্কাশনের ব্যবস্থা করতে হবে। যত দ্রুত পানি নিস্কাশন করা হবে কৃষকের জন্য ততই মঙ্গল হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version