টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাহমুদনগর ইউনিয়নের পুষ্টকামারি উত্তরপাড়া গ্রামের হাসেম এর ২য় শ্রেণিতে পড়ুয়া ৮ বছরের শিশু কন্যা আয়েশা কে আজ দুপুর আনুমানিক ২টার সময় হত্যাকারী শ্বাসরুদ্ধ করে ও ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে বাড়ির পাশের বাঁশ ঝারের কাছে ফেলে রেখে যায়।

হত্যাকান্ডের শিকার শিশুটির পিতা মাতার সাথে কথা বলে জানা যায় শিশুটির গলায়, কানে ও পায়ে রুপার অলংকার ছিলো। মৃতদেহ উদ্ধারের সময় এসবের কোন কিছুই পাওয়া যায়নি। আয়েশার মা জানায়, আজ ৮ই মার্চ রবিবার দুপুর আনুমানিক ২ টা পর্যন্ত তার সামনে তার দুই মেয়ে খেলা করছিল।

আজ দুপুরে ছোটবোন মারিয়া (৪) এর সাথে খেলা করছিল। ছোটবোন মারিয়া বলে, পাশের বাহাদুরের ছেলে আজমীর (১৮) তার বোন আয়েশাকে মেরেছে। এ ঘটনার খবর পেয়ে দ্রুত নাগরপুর থানা পুলিশের সদস্যের একটি দল, মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এছাড়াও এই ঘটনার পরবর্তী পদক্ষেপ নেয়ার জন্য সকল প্রস্তুতি চলছে বলে তারা জানিয়েছেন। এই ঘটনায় শিশুটির পরিবার সহ পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version