দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তিন বারের সাবেক প্রধান মন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সাপাহার উপজেলা বিএনপির উদ্যোগে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ৪৬ নওগাঁ -০১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর)মোস্তাফিজুর রহমান এমপি।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সম্মানিত সদস্য অধ্যক্ষ আব্দুন নূর। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী (বেনু),সঞ্চালনায় ছিলেন সাপাহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু এসময় অন্যন্নদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দির রহিম,আব্দুর রহমান কল্লোল,জয়নাল আবেদীন,মিজানুর চৌধুরী, রেজাউল মাস্টার,সাপাহার উপজেলা বিএনপির উন্নতম সদস্য মোকলেছুর রহমান মুকুল, যুগ্ন সাধারন সম্পাদক স্বপন, শাহ আলম, মোস্তাফিজুর রহমান বাদল,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,যুবদলের আহ্বায়ক আক্কাস আলী,যুগ্ন আহ্বায়ক আক্তার,সেচ্ছাসেবকদলের সদস্য সচিব সাদ্দাম, যুগ্ন আহ্বায়ক আতাউর রহমান, ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সোহেল রানা প্রমূখ।

এসময় দোয়া ও ইফতার মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version