দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী আবু সাঈদ ওরফে মিস্টারকে (৩৮) গ্রেপ্তার করেছে র্যাব-১৩। রোববার (৮ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩–এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। এর আগে, গতকাল শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু সাঈদ মিস্টার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাতলা সাখইল গ্রামের মোস্তাফিজুর রহমান ওরফে সাহেব মিয়ার ছেলে। র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের পক্ষ থেকে বলা হয়, যৌতুকের জন্য মারধরের অভিযোগে গত বছরের ৬ অক্টোবর গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবু সাঈদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী। মামলার পর থেকেই ওই গৃহবধূ তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। এরপর মামলা মিমাংসা করার জন্য গেল ১০ ফেব্রুয়ারি স্ত্রীকে বাড়িতে ডেকে নেন স্বামী আবু সাঈদ।  এসময় মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেন তিনি।

মামলা তুলে নিতে অসম্মতি জানালে আবু সাঈদ ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীর পেটে লাথি মারে। ফলে অন্তঃসত্ত্বা ওই নারীর রক্তপাত শুরু হলে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১১ ফেব্রুয়ারি তার গর্ভপাত হয়।

পরে ওইদিনই ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী আবু সাঈদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন৷ এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব -৫, সিপিসি-৩, জয়পুরহাট এর যৌথ আভিযানিক দল গতকাল শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রাম থেকে আবু সাঈদকে তাকে গ্রেপ্তার করে। গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন,’ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version