মোঃ নাজমুল হাসান অপু বরগুনা প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলায় কৃষি সারের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্যের অভিযোগ উঠেছে। সরকারি নির্ধারিত দামে সার বিক্রি হওয়ার কথা থাকলেও বাস্তবে কৃষকদের বেশি দামে সার কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় চাষিরা। স্থানীয় সূত্রে জানা যায়, তালতলী উপজেলার মেইন ডিলারের কাছ থেকে প্রতি বস্তা সার ১৩৫০ টাকায় বিক্রি করা হলেও তা খুব অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।

একদিন কোনোমতে পাওয়া গেলেও পরদিন গেলে ডিলারের কাছে আর সার পাওয়া যায় না বলে জানানো হয়। পরে একই সার সাব-ডিলারদের কাছে পাওয়া গেলেও তা পর্যাপ্ত থাকে না। কৃষকদের অভিযোগ, সাব-ডিলারদের কাছে সার চাইলে অনেক সময় ‘সার নেই’ বলা হয়। কিন্তু অতিরিক্ত টাকা দিলে হঠাৎ করেই সার পাওয়া যায়। এভাবে ১৩৫০ টাকার সারের বস্তা ১৫০০ টাকা থেকে ১৭০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে।

বিশেষ করে তালতলী উপজেলার কড়াইবারিয়া বাজার, তালতলী সদর বাজার, বগী বাজার, লাউপাড়া বাজার, কচুপাত্রা বাজার ও পচাকোরালিয়া বাজারে এ ধরনের অনিয়ম বেশি দেখা যাচ্ছে বলে স্থানীয়রা জানান। এছাড়াও অভিযোগ রয়েছে, কিছু ব্যবসায়ী বৈধ ডিলার বা সাব-ডিলারের লাইসেন্স ছাড়াই সার ও কৃষি ঔষধ বিক্রি করছেন।

এতে বাজারে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এবং কৃষকরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। স্থানীয় কৃষকদের দাবি, মেইন ডিলার থেকে শুরু করে অনেক সাব-ডিলার এই সিন্ডিকেটের সাথে জড়িত। ফলে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ ছাড়া এই সিন্ডিকেট ভাঙা সম্ভব নয়। এ বিষয়ে কৃষকদের পক্ষ থেকে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও নিয়মিত বাজার তদারকির দাবি জানানো হয়েছে, যাতে কৃষকরা ন্যায্য দামে সার ক্রয় করতে পারেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version